দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে করে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভায় বিএনপির নেতাকর্মীরা যাওয়ার পথে তাদের ওপর আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফাঁসিয়াতলা বাজারে বিএনপি ও স্থানীয়দের উদ্যোগে জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। ওই সভায় যোগদানের উদ্দেশ্যে উপজেলা সদর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে রওনা দেন। ওই সকল নেতাকর্মীরা খালেকেরহাট নামকস্থানে পৌঁছলে তাদের ওপর অতর্কিত বোমা হামলা চালানো হয়। এতে করে সুজন সরদার ও শামীম বেপারীসহ ৫ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী বলেন, জিয়া মঞ্চের একটি প্রস্তুতিমূলক সভায় যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদারের নেতৃত্বে কাইয়ুম, সোহেল, সুমন ও কামালসহ ৫০/৬০জন মিলে আমাদের দলীয় লোকজনের ওপর অতর্কিত বোমা হামলা চালায়। এতে করে আমাদের প্রায় ৫/৭জন লোক আহত হয়।
অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সরদার বলেন, আমি ঢাকায় আছি। এ হামলার বিষয়ে আমি কিছু জানি না।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
অ