দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জে অটোচালক হিমেল মীরকে হত্যার মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উরমী এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মুছা সরকার, নজরুল ফরাজি, সবুজ চৌকিদার।
আর হিমেল মীর মুন্সীগঞ্জ সদরের গোসাইবাগ এলাকার সাইজুদ্দিনের ছেলে।
মামলার এজাহার বিবরণী থেকে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি সদর উপজেলার মুক্তারপুর এলাকা সংলগ্ন মল্লিক রায় দিঘী থেকে অজ্ঞাত হিসেবে হিমেল মীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক খসরু আহম্মেদ বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় পরের দিন একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকালে উদঘাটিত হয়, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অটো ছিনতাই করে চালক হিমেল মীরকে হত্যা করে দিঘীতে বস্তাবন্দি মরদেহ ফেলে চলে যায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় তিন বছর বিচারকার্য শেষে মামলার তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত। এ ছাড়া অপর তিন আসামির মামলায় সম্পৃক্ততা না থাকায় তাদের খালাস প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ রায়ে সন্তুষ্ট নিহতের পরিবার।
অ