দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর কিশোরগঞ্জে নদী থেকে খালেদ বিন লিশাত (২২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রব্বানী নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত লিশাত ইসলাম মুশা পাকার মাথা সফি মিয়াপাড়া এলাকার মবেদুল হকের ছেলে ও কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে এবার এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে নিতাই ইউনিয়নের চাড়াল কাটা নদী দিয়ে চুরি ফেরিওয়ালারা নদী পার হচ্ছিলেন একদল যুবক। এসময়ে তারা লিশাতের মরদেহ পানিতে ভাসতে দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয়রা তাদের চিৎকার শুনে ছুটে এসে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নদী থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তার মরদেহ নদীতে তিন থেকে চারদিন ছিল। ওই এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য রব্বাী নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরএ