দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার ডুমুরিয়া উপজেলায় বড় ভাই রুবেল বিশ্বাসকে কুপিয়ে হত্যা করল ছোট ভাই সোহান বিশ্বাস। সোমবার রাতে উপজেলার হাসানপুর গ্রামে তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পারিবারিক তুচ্ছ ঘটনায় সোহান তার বড় ভাই রুবেল বিশ্বাসকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় রুবেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। সেখানে দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই সোহান বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত রুবলে বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
আরএ