দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মঈলাকান্দা গ্রামের লাল মিয়ার মেয়ে আছিয়া আক্তার (৪৪) ও একই গ্রামের ইমান আলীর ছেলে চান মিয়া (৫০)।
নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজর জিসানুল হায়দার জানান, গোপন সংবাদে সেনাসদস্যরা সোমবার রাতে শ্যামগঞ্জ এলাকার মাদক কারবারি দুলাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। তাদের উপস্থিতি টের পেয়ে দুলাল মিয়া পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা পাওয়ার পর দুলালের দুই সহযোগী আছিয়া এবং চান মিয়াকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক দাম ৮ লাখ ৪০ হাজার টাকা।
মেজর জিসানুল হায়দার আরও জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মাদক কারবারি দুলাল মিয়া ও তার অপর সহযোগী তোতা মিয়াকে আটকের চেষ্টা চলছে।
আরএ