• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর

‘তরিকুল ইসলামের সেই কথাটা আজও আমাকে অনুপ্রেরণা জোগায়’

যশোর প্রতিনিধি
  ০৫ নভেম্বর ২০২৪, ২২:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির অভিভাবক হিসেবে একদিন তরিকুল ইসলাম আমাকে বলেছিলেন, তারেক নিজেকে শক্ত রাখো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তরিকুল ইসলামের সেই কথাটা আজও আমাকে অনুপ্রেরণা জোগায়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেকমন্ত্রী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের স্মরণ সভায় গভীর শ্রদ্ধার সাথে তারেক রহমান এ কথা বলেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দেশের প্রবীণ রাজনীতিক তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল তিনটায় টাউন হল মাঠে এ স্মরণসভার আয়োজন করে জেলা বিএনপি। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাবেকমন্ত্রী তরিকুল ইসলামকে স্মরণ করে তিনি বলেন, ক্ষণজন্মা এই রাজনীতিক সারাজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আর এ কারণে তাকে জীবনে চরম মূল্য দিতে হয়েছে। বারবার মামলা-হামলার শিকার হতে হয়েছে। যেতে হয়েছে কারাগারে। তারপরও তিনি আদর্শের প্রশ্নে কারও কাছে মাথা নত করেননি। দলের দুঃসময়ে তার অবদান ভুলবার না।

তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের মাধ্যমে যে বিপ্লব হয়েছে, তা ইতিহাস হয়ে থাকবে। দলের নেতাকর্মীরা যারা দীঘদিন নিপীড়নের স্বীকার হয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিপ্লবের পর আজ অনেকেই দেশ সংস্কারের কথা বলছে। কিন্তু এ সংস্কারের প্রথম দাবি তুলেছিল বিএনপি। আর এ দাবির পক্ষে কাজ করে গেছেন তরিকুল ইসলামের মত বর্ষিয়ান নেতারা। তাদের ঋণ শোধ হবার না। বিএনপির তাদেরকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে যাবে।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও কাজী আজম। জেলা বিএনপির আয়োজনে এ স্মরণ সভায় দলমত নির্বিশেষ সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সকলের অংশ গ্রহণে টাউনহল মাঠ জনসমুদ্রে রুপ নেয়।

অনুষ্ঠান শেষে তরিকুল ইসলাম পুত্র বিএনপির কেন্দ্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের প্রতি দোয়া প্রার্থণা করেন।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য ও যশোর বারের সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, ডাক্তার হারুন অর রশীদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, অধ্যাপক আয়ুব হোসেন, তন্ময় সাহা, এজেড এম সালেক, মোশারফ হোসেন, মাওলানা বেলায়েত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সন্তান শান্তুনু ইসলাম সুমিত, বিএনপি নেতা মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ, একেএম শরফুদ্দৌলাহ ছটলু, মাহাতাব নাসির পলাশ, মাওলানা আব্দুল মান্নান, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. জাফর সাদিক, মানবাধিকার সংগঠন রাইটস যশোরে নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সেক্রেটারি আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, সেক্রেটারি মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। এছাড়া এই স্মরণ সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএইচ

  • বিএনপি
  • তারেক রহমান
এ সম্পর্কিত আরও খবর
বিএনপি নেতা আবু নাছের মারা গেছেন
বিএনপি নেতা আবু নাছের মারা গেছেন
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
স্বৈরাচারের সহযোগীরা এখনও লুকিয়ে আছে: তারেক রহমান
স্বৈরাচারের সহযোগীরা এখনও লুকিয়ে আছে: তারেক রহমান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।