দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি জায়গায় ঘর তুলে বসবাসকারী ফরিদপুরের নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার এলাকার বিধবা নারী আসমা বেগমের পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার(৪ নভেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসবিচ রুহুল কবির রিজভী। এসময় জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সসদ্য সচিব একে এম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতৃবৃন্দ বিধবা নারী আসমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পাশে থাকার কথা জানান। পরে আসমাকে তারেক রহমানের দেওয়া আর্থিক অনুদান প্রদান করা হয়।
রুহুল কবির রিজভী জানান, বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর ও তাকে জায়গা থেকে উচ্ছেদের সঙ্গে বিএনপির কোনো নেতা কিংবা কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন জানান, ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনতে হবে।
নগরকান্দার রসুলপুর বাজারের পাশে কুমার নদের পাড়ের একটি জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলের হতদরিদ্র বিধবা নারী আসমা বেগম। কয়েকদিন আগে বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় সালাউদ্দিন চৌধুরী সেই বিধবার বাড়ি ঘর ভেঙে সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চালান। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার।
উল্লেখ্য, "মাথা গোঁজার ঠাঁইয়ে কথিত বিএনপি নেতার হানা, অঝোরে কাঁদলেন বিধবা" শীরনামে রোববার দেশটিভিতে একটি খবর প্রকাশিত হয়।
এফএই