দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের অপপ্রচার ও নৈরাজ্যের প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
রোববার (৩ নভেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নালিতাবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহমান তারার নেতৃত্বে বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও নানা ধরনের অপপ্রচার ও নৈরাজ্য করে যাচ্ছে। তাদের এসব কর্মকাণ্ড কঠোর হস্তে বিএনপি দমন করতে প্রস্তুত রয়েছে। নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
এসময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান তারা, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া, আনোয়ার হোসেন, শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোফাচ্ছেল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল, কৃষকদলের সদস্য সচিব মো. বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএ