• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • নেত্রকোনা

আন্দোলনে হারিয়েছে চোখ, চিকিৎসার অভাবে দিশেহারা বারেক পরিবার

নেত্রকোনা প্রতিনিধি
  ৩১ অক্টোবর ২০২৪, ১৩:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গত ১৮ জুলাই প্রতিদিনের মতো কাজে বের হয়েছিলেন দিনমজুর আব্দুল বারেক (৬৫)। হঠাৎ শুনতে পান পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। জানতে পারেন শিক্ষার্থীদের সঙ্গে তার নাতি মেহেদী হাসান আন্দোলনে যোগ দিয়েছে। নাতিকে খুঁজতে দৌড়ে যান সংঘর্ষের স্থানে। এ সময় পুলিশের ছোঁড়া অসংখ্য ছররা গুলি এসে লাগে আব্দুল বারেক চোখসহ শরীরের নানা অংশে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে যান মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দীর্ঘদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও পুলিশের গুলিতে বারেককে এক চোখ চিরতরে দৃষ্টিহীন হয়ে গেছে। অপর চোখটিও নষ্টের পথে। ব্যাথায় যন্ত্রণায় বিছানায় ছটফট করে জীবন কাটছে তার। এ পর্যন্ত লাখ টাকা দারদেনা করে চিকিৎসা করালেও টাকার অভাবে বর্তমানে তার চিকিৎসা বন্ধ রয়েছে। এভাবে অচল অবস্থায় ঘরে পড়ে থাকলেও খোঁজ খবর নেয় না কেউ।

আহত বারেক মিয়া নেত্রকোনার মদন উপজেলার চানগাও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল গণি মিয়া ছেলে। বারেক মিয়া তিন ছেলে ও এক মেয়ের জনক। মেয়েকে বিয়ে দিয়েছেন বহু আগেই। তিন ছেলেও বিয়ে করে আলাদা সংসার করছেন। বারেক মিয়া তার স্ত্রীকে নিয়ে আলাদাভাবেই বসবাস করছিলেন। দিনমজুর কাজ করে প্রতিদিন যা রোজগার হতো, তা দিয়েই সংসার চলতো তার। বর্তমানে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছেন। চিকিৎসার জন্য ধার-দেনা করে খরচ করেছেন প্রায় লাখ টাকা। একটি চোখ নষ্ট হয়ে গেছে। এখন বাকী চোখটাও নষ্টের পথে।

চিকিৎসক জানিয়েছে, নষ্ট চোখ তুলে ফেলতে হবে। নয় তো বাকী চোখটাও দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। কিন্তু চোখ তোলার জন্য অস্ত্রোপচারের জন্য নেই টাকা। তাই টাকার অভাবে ঠিক মতো আব্দুল বারেকের চিকিৎসা না হওয়ায় পরিবারটি এখন অন্ধকারের পথে।

গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচির সমর্থন জানিয়ে মদন উপজেলার সাধারণ শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে মদন সরকারি কলেজ মোড়ে জড়ো হতে থাকে। একই সঙ্গে পুলিশও সেই স্থানে অবস্থান নেন। ১১টার দিকে আন্দোলকারী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে আসতে থাকে। পরে পুলিশ ডাক বাংলো মোড়ে বেরিকেড দেন। পুলিশের বেরিকেড ভেঙেই শিক্ষার্থীরা মিছিল নিয়ে পাবলিক হলের দিকে রওনা হয়। একই সময় আন্দোলনের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করে আয়াওমী লীগের অঙ্গসহযোগী সংগঠন ও বীর মুক্তিযোদ্ধাগণ। দুইটি মিছিল উপজেলা খাদ্য গুদামের সামনে মুখোমুখি হলে প্রশাসন মিছিলটি ছত্রভঙ্গ করে আলাদা করে দেন। পরে শিক্ষার্থীরা শহীদ আব্দুল কদ্দুছ মগড়া সেতুর পূর্ব পাড়ে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। পুলিশের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের নেতাকর্মীরা সংঘর্ষে যোগ দেন। এ সময় নাতীকে খুঁজতে গিয়ে পুলিশের ছোঁড়া ছররা গুলিতে আহত হন বারেক মিয়া। একই সময় আরও ১২-১৩ জন গুলিবিদ্ধসহ অর্ধশত লোকজন আহত হয়।

আব্দুল বারেক জানান,‘ নাতিকে খুঁজতে গিয়ে পুলিশের গুলিতে চোখ হারিয়েছি। আহত হওয়ার পর থেকে কাজ কর্ম করতে পারি না। চিকিৎসার জন্য লাখ টাকা ঋণ করেছি। একটা চোখ নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে নষ্ট চোখ তুলে ফেলতে হবে। কিন্তু টাকার অভাবে তা করা সম্ভব হচ্ছে না। এখন ভালো চোখেও ব্যাথ্যা শুরু হয়েছে। সময় মতো চোখ তুলতে না পারলে ভালো চোখও নষ্ট হয়ে যাবে। কি করবো? কোথায় যাবো বুঝতেছি না।’

মদন উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম তালুকদার জানান, ‘১৮ জুলাই পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের স্থানে আব্দুল বারেক গুলিবিদ্ধ হয়। তার চোখ নষ্ট হয়ে গেছে। বর্তমানে বারেকের পরিবার খুবই কষ্টে দিনযাপন করছে। আব্দুল বারেক ছাড়াও উপজেলায় আরও অনেক লোক আহত হয়েছেন। আমরা আহতের তালিকা তৈরি করে কেন্দ্রে পাঠিয়েছি। আহতরা যাতে সহযোগিতা পায় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আরএ

  • নেত্রকোনা
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
  • আহত
এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
নারীর শান্তি-নিরাপত্তার কর্মপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগের আহ্বান
নারীর শান্তি-নিরাপত্তার কর্মপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগের আহ্বান
নৌকার সিল মারা ব্যালট উদ্ধার তিন বছর পর
নৌকার সিল মারা ব্যালট উদ্ধার তিন বছর পর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।