দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গম চরে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) রাতে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এর আগে, গত রোববার (২০ অক্টোবর) রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের দুর্গম চরে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- হাসান (৩৬) ও হারুন (৩২)। তারা ওই ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নির্যাতনের শিকার নারীর স্বামী পেশায় একজন গাড়িচালক। তিনি বেশিরভাগ সময় চট্রগ্রামে থাকেন। উপজেলার চরএলাহী ইউনিয়নের দুর্গম এক চরে ওই নারী তার মেয়ে (১৭) ও দেবরকে (২১) নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। গত রোববার রাত ১১টার দিকে স্থানীয় ছয় যুবক ওই নারীর ঘরে জোরপূর্বক প্রবেশ করে। এরপর তারা ওই নারীর দেবরকে (২১) বেঁধে ফেলে। তারপর তাকে ও তার মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে যায়।
পরে যুবকদের মধ্যে তিনজন তাকে টেনে হিঁচড়ে বাড়ির পুকুরপাড়ে এবং বাকিরা তার মেয়েকে বসতঘরের পাশের রান্নাঘরে নিয়ে যায়। সেখানে রাত তিনটা পর্যন্ত পালাক্রমে ওই যুবকেরা তাদের ধর্ষণ করে। যাওয়ার সময় টাকাপয়সাসহ ঘরের জিনিসপত্রও লুট করে নিয়ে যায়। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায়।
ভুক্তভোগী নারী বলেন, ঘটনাটি প্রথমে স্থানীয় সমাজপতিদের কাছে জানাই। কিন্তু তারা টালবাহানা করতে থাকে। বাধ্য হয়ে শনিবার রাতে আইনের আশ্রয় নিতে হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দুইজনকে আটক করেছে। নির্যাতিতা নারী ও তার মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বাকী অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
অ