দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল চুরির অভিযোগে রহিম উল্যাহ (৪০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার বাংলাবাজারে এ ঘটনা ঘটে।
আটক রহিম উল্যাহ কক্সবাজার জেলার ২৬ নম্বর মুচনী ক্যাম্পের করিম উল্যার ছেলে। তার এফসিএন নম্বর-২৫২৯৭৩।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে রহিম উল্যাহকে উপজেলার বাংলাবাজারে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। পরে সে মোস্তফা নামে এক বৃদ্ধের পাঞ্জাবির পকেট থেকে মোবাইল চুরির চেষ্টা করে। এ সময় চিৎকার করে ওঠেন ওই বৃদ্ধ। তাৎক্ষণিক ওই রোহিঙ্গাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদে পকেটমারের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল চোর সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে। পরে দুপুর ১টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অ