• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর
  • শরীয়তপুর সদর

আ.লীগের পেইজে বিএনপি নেতার জমি দখলের পোস্ট, প্রতিবাদে বিক্ষোভ

সাইফুল ইসলাম, শরীয়তপুর
  ২৬ অক্টোবর ২০২৪, ১৫:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
শরীয়তপুরের গোসাইরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল
শরীয়তপুরের গোসাইরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক পিএস ও বিএনপি নেতা মিয়া নূরউদ্দিন অপুর নামে জমি দখলের অভিযোগ করে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করা হয়েছে। এই পোস্টকে ঘিরে শরীয়তপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরাজ করছে ক্ষোভ। আগামি ২৪ ঘন্টার মধ্যে পোস্ট সরিয়ে না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছে ছাত্রদল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (২৬ অক্টোবর) সকালে শরীয়তপুরের গোসাইরহাট বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে কয়েকদিন আগে পোস্ট করা হয় 'আওয়ামী লীগ নেতার বসতভিটা ও জায়গা দখলে নিয়েছে তারেক জিয়ার পিএস অপু। পোস্টে লেখা হয়, ৫ আগস্টের পর তারেক রহমানের একান্ত সচিব নুর উদ্দিন অপুর নির্দেশে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা প্রয়াত নেকমত মৃধার ছয়টি ঘর ও জায়গা দখল করে সেখানে ঘর তুলে ভাড়াটিয়াদের থেকে জোরপূর্বক ভাড়াচুক্তির স্টাম্প করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার পর নেকমত মৃধার ছেলে ও গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদ হোসেন বাবলু মৃধা তার ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, আওয়ামী লীগের পেইজে যে পোস্টটি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। জমি সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ পারিবারিক, এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই। মিয়া নূরউদ্দিন অপুর নাম জড়িয়ে নেকমৃত মৃধা পরিবারের ক্ষতি সাধনের উদ্দেশ্যে অতিউৎসাহী একটি মহল আওয়ামী লীগের পেইজ থেকে এ ধরনের পোস্ট করিয়েছেন। পোস্টে বাবলু মৃধা আওয়ামী লীগের পেইজ থেকে পোস্টটি রিমোভ করার অনুরোধ জানান।

এঘনাটকে কেন্দ্র করে শরীয়তপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের পেইজ থেকে পোস্টটি মুছে দিয়ে ক্ষমা প্রার্থনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের নির্বাচনের সময় রক্তাক্ত হয়ে চিকিৎসার জন্য মিয়া নূরউদ্দিন অপু শরীয়তপুরের মাটি ছেড়েছেন। এরপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে বন্ধি করে রেখেছে। ৫ আগস্টের পরে মিয়া নূরউদ্দিন অপু মুক্তি পেলেও এখনও তিনি শরীয়তপুরে আসেননি। তাহলে জমি দখলের অভিযোগ কেন তার নামে করা হলো? আওয়ামী লীগের এমন মিথ্যা, বানোয়াট ও গুজব প্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। আগামি ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের পেইজ থেকে যদি মিথ্যা বানোয়াট ওই পোস্ট সরিয়ে দেওয়া না হয়, তবে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হব।

গোসাইরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন মিয়া বলেন, গোসাইরহাটের জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে আওয়ামী লীগের পেইজ থেকে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানো হয়েছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ ও সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট সরিয়ে না নিলে কঠোর কর্মসূচি দেব আমরা।

সরকারি শামসুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী জোনায়েদ ঢালী বলেন, ২০১৮ সালে নির্বাচনে মিয়া নূরউদ্দিন অপুর ওপর গোসাইরহাটের মাটিতে হামলা করে যারা তাকে রক্তাক্ত করেছে, তাদেরকে ৫ আগস্টের পরে ক্ষমা করে দিয়েছেন তিনি৷ গত ২৮ অক্টোবর আওয়ামী লীগ নামে একটি পেইজ থেকে মিয়া নূরউদ্দিন অপুর নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন একটি পোস্ট করা হয়েছে। যদি ২৪ ঘন্টার মধ্যে ওই পোস্ট সরিয়ে না নেওয়া হয়, তবে আমরা জেলা, উপজেলা ও কলেজ শাখা ছাত্রদল কঠোর অবস্থান কর্মসূচি দেব।

বিক্ষোভ সমাবেশে গোসাইরহাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাফি খান, সদস্য সচিব মাহমুদুল হাসান শিমুল, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সজল, মিলন ঢালী ও রাহাত বেপারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এফএইচ

  • বিএনপি
  • আওয়ামী লীগ
  • বিক্ষোভ
এ সম্পর্কিত আরও খবর
বিএনপি নেতা আবু নাছের মারা গেছেন
বিএনপি নেতা আবু নাছের মারা গেছেন
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।