দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সীগঞ্জের গজারিয়ায় কুখ্যাত নৌ ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলাকে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর এলকার বাবলার বাড়িতে ঢুকে তাকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দীন জানান, দুটি স্পীড বোট ও দুটি ইঞ্চিন চালিত ট্রলার করে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল বাবলার বাড়ির সামনে এসে নামে। সকলের মাথায় হেলমেড পরিহিত ছিল।
জসীম আরও জানান, মল্লিকের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে বাবলার সঙ্গে অপর একটি গ্রুপের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলার কথা শোনেছি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, নৌ ডাকাত বাবালার বিরুদ্ধে গজারিয়া ও বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজিসহ ৩২টি মামলা রয়েছে। নিহত বাবলা ওরফে উজ্জল চাঁদপুর জেলার উত্তর মতলব থানার মোহনপুর গ্রামের বাচ্চু খাঁর ছেলে। উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর এলকায় তাকে গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
এফএইচ