দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি অধিদপ্তরের আয়োজনে গাইবান্ধায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে স্বাধীনতা প্রাঙ্গণে এই মেলার শুভ উদ্বোধন হয়। কৃষি মেলা উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে মেলায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদাত হোসেন।
মেলায় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম প্রমুখ।
মেলা উপলক্ষে র্যালিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। মেলায় উন্নত কৃষিবীজ ও আধুনিক যন্ত্রপাতির ওপর ৪০টির বেশি স্টল বসানো হয়েছে।
আরএ