দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের এক বেসরকারি ক্লিনিকে টনসিল অপারেশনে রুমা আক্তার নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। রোগী স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসা ও ক্লিনিকের অব্যবস্থাপনায় রুমার মৃত্যু হয়েছে। সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান তারা। এদিকে রোগী মৃত্যুর পরে ডাক্তাররা লাপাত্তা। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
জয়পুরহাট সদর উপজেলার ভাদসা নুরপুর এলাকার হতদরিদ্র অটোরিক্সা চালক শামীমের স্ত্রী দুই সন্তানের জননী রুমা আক্তার (২৮ ) জয়পুরহাট শহরের পূর্ব বাজার বন্ধন ক্লিনিকে টনসিল ওয়াও অপারেশনের জন্য শুক্রবার দুপুরে ভর্তি হন। ক্লিনিকের নিয়ম অনুযায়ী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রাত ৮ টার দিকে ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের তত্ত্বাবধানেই টনসিল অপারেশন করেন। রাত ৯টার পর রুমা আক্তারের মৃত্যু হয়েছে। মরদেহ রেখে ডাক্তার, নার্সসহ হাসপাতালের অন্যান্য সটকে পড়েন। এ সময় রোগীর স্বজনরা, কান্নাকাটি করতে থাকেন ও উত্তেজনা সৃষ্টি হয়। রোগীর স্বজনরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জয়পুরহাট এর মর্গে পাঠান। রোগী সজনদের অভিযোগ ও ডাক্তারের ভুল চিকিৎসা ও ক্লিনিকের অব্যবস্থাপনায় গৃহবধূ রুমার মৃত্যু হয়েছে। সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি তাদের।
বন্ধন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সুজিত বসাক বলেন, এই ঘটনাটি ডাক্তারের দায় আমাদের ক্লিনিক কর্তৃপক্ষের নয়। ক্লিনিকের লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র আছে কিনা জানতে চাইলে ম্যানেজার বলেন লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র হালনাগাদ নেই।
জয়পুরহাট থানা অফিসার ইনচার্জ তদন্ত মিজানুর রহমান বলেন, রুমা আক্তার নামে এক গৃহবধূর টনসিল অপারেশনের মৃত্যু হয়েছে। তাদের পরিবার পরিবারের অভিযোগে ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্টদের কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।
এফএইচ