দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গায় কিবরিয়া হাওলাদার (৩৫) নামে এক বিকাশের এজেন্টকে অজ্ঞান করে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার মক্রমপট্টি এলাকার মৃত নওয়াব আলী হাওলাদারের পুত্র।
বুধবার (১৬ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জলিল ব্যাপারী। এর আগে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আজিমনগর বাজার থেকে দোকান বন্ধ করে মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়িতে ফিরছিলেন কিবরিয়া হাওলাদার। পথিমধ্যে ঘারুয়ী ইউনিয়নের মক্রমপট্টি এলাকায় এলে অজ্ঞাত কয়েকজন পেছন থেকে হামলা করে। পরে চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে তার কাছে থাকা প্রায় চার লক্ষাধিক টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে বুধবার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ব্যাপারে ঘারুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জলিল ব্যাপারী জানান, আমি ঘটনাটি জানতে পেরেছি। আমাদের এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমানকে মুঠোফোনে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
অ