দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজুফা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের মৃত মোহাম্মদ মাতুব্বরের স্ত্রী।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ফরিদপুর রেল লাইনের উপজেলার সলিলদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি হুইসেল বাজালেও তিনি শুনতে পাননি।
এলাকাবাসী জানান, বুধবার সকালে অজুফা বেগম রেললাইনের ওপর হাঁটছিলেন। তখন ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন ঘটনাস্থল অতিক্রমকালে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
চান্দ্রা ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার মো. দেলোয়ার হোসেন বলেন, ওই নারীর বাড়ি সলিলদিয়া রেল লাইনের পাশে। তিনি কানে কম শুনতেন। সকালে রেল লাইনের ওপর দিয়ে হাঁটার সময় হঠাৎ ট্রেন চলে আসে। তখন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অ