দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ফরিদপুর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রেডক্রিসেন্টের কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন ঝিনুকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেডক্রিসেন্ট মার্কেটের পাশে কিছু পান দোকানীদের নিকট সাগর নামে এক যুবক চাঁদা দাবি করেন। এ সময় ফরহাদ হোসেন ঝিনু সাগরকে এসব কাজ থেকে বিরত থাকতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে ঝিনুর ওপর রামদা নিয়ে হামলা করে সাগর। এ সময় ঝিনুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সাগরকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করে। আর ঝিনুকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সৈয়দ ফরহাদ হোসেন ঝিনু ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের বড় ভাই। সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল জানান, তার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।
এদিকে ঝিনুর ওপর সন্ত্রাসীর হামলার ঘটনা শুনে হাসপাতালে দেখতে যান ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা।
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অ