• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মানিকগঞ্জ
  • ঘিওর

পূর্ব শত্রুতার জেরে গর্ভবতী গরুকে বিষপানে হত্যার অভিযোগ 

মানিকগঞ্জ প্রতিনিধি
  ১৫ অক্টোবর ২০২৪, ২২:৫৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
গর্ভবতী গরুকে বিষপানে হত্যার অভিযোগ 
গর্ভবতী গরুকে বিষপানে হত্যার অভিযোগ 

মানিকগঞ্জের ঘিওরে পূর্ব শত্রুতার জের ধরে মো. ইয়াকুব খান নামের এক কৃষকের গর্ভবতী গরুকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে করে ওই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) ভুক্তভোগী কৃষক ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঘিওর উপজেলার দ্বিমূখা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সকাল সাড়ে ৬টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা মো. ইয়াকুব খানের বসতবাড়ির গোয়ালঘরে গরুর খাবারের সঙ্গে কলার মধ্যে গ্যাসের ট্যাবলেট ও ইঁদুর নিধনের ওষুধ মিশিয়ে গরুকে খাওয়ানো হয়। পরে গরুটি এক ঘন্টার মধ্যে মারা যায়। তবে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জেরে ঘিওর উপজেলার দ্বিমূখা এলাকায় আপন ছোটভাই মো. কুদ্দুছ খানের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল মো. ইয়াকুব খানের। গত বৃহস্পতিবার ১০ই অক্টোবর স্থানীয় গ্রাম্য সালিশে তার ভাইয়ের সঙ্গে মীমাংসা হয়। তার পরেরদিন সকালে আড়াই লাখ টাকার গর্ভবতী গরুকে বিষপান করিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ইয়াকুব খান।

ভুক্তভোগী কৃষক মো. ইয়াকুব খান বলেন, দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জেরে ঘিওর উপজেলার দ্বিমূখা এলাকায় আমার আপন ছোটভাই মো. কুদ্দুছ খানের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার ১০ই অক্টোবর তারিখে স্থানীয় গ্রাম্য সালিশে তার ভাইয়ের সঙ্গে মীমাংসা হয়। প্রতিদিনের মত শনিবারও সকাল সাড়ে ৫টার দিকে আমি গরুকে ঘাস খাওয়ানোর গোয়ালঘরে গরু রেখে বাহিরে ঘাস কাটতে যাই। আমার বাড়ি থেকে খবর পাঠায় আমার গরুকে কে যেন খাবারের সঙ্গে ইঁদুর মারার বিষ ও গ্যাস ট্যাবলেট মিশিয়ে খাওয়ানো হয়েছে। পরে এক ঘন্টার মধ্যে গর্ভবতী অস্ট্রিলিয়ান গরুটি মারা যায়। তবে আমার গোয়ালঘরের আশে পাশে আমার ভাইকে ঘোরাঘুরি করতে দেখেছে আমার স্ত্রী। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার গরুসহ বাছুর মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. কুদ্দুছ খান বলেন, আমার ভাইয়ের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল তা গ্রাম্য শালিসে মীমাংসা হয়েছে। তবে কে বা কারা আমার ভাইয়ের গরুকে বিষ খাইয়েছে তা আমি জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।

উপজেলা প্রাণীসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. রাসেল মাহমুদ জানান, অভিযোগের ভিত্তিতে আমরা গরুটি মারা যাওয়ার আলামত সংগ্রহ করেছি। সেই স্যাম্পল নিরপেক্ষতার ভিত্তিতে পুলিশের মাধ্যমে মহাখালিতে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হবে। তবে রিপোর্ট ছাড়া পূর্বেই কিছু বলা যাচ্ছে না কিভাবে গরুটি মারা গেল।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করা হচ্ছে। গরুটি বিষপানে না অন্য কোনো কারণে মারা গেছে তা ফরেনসিক রিপোর্ট আসলে জানা যাবে। রিপোর্টের ফলাফল অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • গর্ভবতী গরু
  • বিষপান
  • হত্যা
  • মানিকগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা
হত্যার বিচার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
হত্যার বিচার দাবিতে চাঁদপুরে বিক্ষোভ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।