দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে পাহারা দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার (১১ অক্টোবর) রাতে তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলে।
শামা ওবায়েদ বলেন, বিভিন্ন ধর্মের মানুষের বসবাসের দেশ বাংলাদেশ। আমরা সবাই বাংলাদেশি, এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকলকে সহযোগিতা করতে হবে।
এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
শামা ওবায়েদের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা নগরকান্দা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মণ্ডপ কর্তৃপক্ষের হাতে নগদ অর্থ তুলে দেন।
আরএ