দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নরসিংদীর সদর উপজেলার সেবা সংঘের মোড়, মাধবদীর কাশিপুরসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি।
নরসিংদী শহরের সেবা সংঘ পূজামণ্ডপে পরিদর্শনে গিয়ে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ চৌধুরী, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন, নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হকসহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতা-কর্মীরা।
অ