দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে মুন্সীর হাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এ খাদ্য বিতরণ করা হয়।
ঢাকা আহাছানিয়া মিশন দাতা সংস্থা বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটির সহায়তায় ফুলগাজী উপজেলার মুন্সীর হাট ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মধ্যে চাউল ৪০ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, চিনি ১ কেজি, পিয়াজ ২ কেজি, ভোজ্য তেল ২ লিটার, লবন ১ কেজি ও মশলা ২ প্যাকেট করে বিতরণ করা হয়।
এছাড়াও ঢাকা আহ্ছানিয়া মিশন কেয়ার বাংলাদেশ ও অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় ফুলগাজী উপজেলার ফুলগাজী, মুন্সীর হাট, আমজাদ হাট, আনন্দপুর ও জিএম হাট ইউনিয়নের ১ হাজার ১৬০ পরিবারের মধ্যে নগদ ৬ হাজার টাকা করে ৬৯ লাখ ৬০ হাজার টাকা, হাইজিন ও ডিগনিটি কিট বিতরণ করেছে। নলকূপ ও ল্যাট্রিন মেরামতের কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে ১ লাখ ৬০ হাজার লিটার বিশুদ্ধ খাবার বিতরণ করেছে ও চলমান রয়েছে।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সির হাট ইউনিয়ন পরিষদের সচিব মো. নাজিম উদ্দিন, ঢাকা আহাছানিয়া মিশনের জোনাল ম্যানেজার মোল্ল্যা আজগার, এরিয়া ম্যানেজার মো. রবিউল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার মো. মহিরুল ইসলাম তুষার ও নাসির উদ্দিন, সাংবাদিক কবির আহাম্মদ নাসির।
এসময় ঢাকা আহাছানিয়া মিশনের ব্রাঞ্চ ম্যানেজার মো. সোহাগ রানা, কর্মীবৃন্দ ঢাকা আহাছানিয়া মিশন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এফএইচ