দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীতে পোল্ট্রি খাতে ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল আলম।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন ফেনী জেলা পোল্ট্রি এসোসিয়েশন।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ফেনীতে ছোট-বড় ৫ হাজার খামারি পোল্ট্রি মুরগী ও ডিম উৎপাদন করে আসছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা ও চট্রগ্রামে সরবরাহ করে আসছে। পোল্ট্রি খামারের সঙ্গে প্রায় ২ লাখ লোকের কর্মসংস্থান। তাই এই ক্ষতিগ্রস্ত খামারিদের বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ সহযোগিতাসহ চলমান ঋনের সুদ ও কিস্তি ২ বছরের জন্য স্থগিত, আর সহজ শর্তে সুদবিহীন ঋণ প্রদানের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
এসময় জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলমসহ এসোসিয়েশনের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন পোল্ট্রি এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।
অ