• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • গাইবান্ধা

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ফায়ার সার্ভিসে চাকরি নেন রেজা

গাইবান্ধা প্রতিনিধি
  ০৪ অক্টোবর ২০২৪, ১৬:৩৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া কাগজপত্র দিয়ে ফায়ার ফাইটার পদে বগুড়ায় চাকরি করছেন রেজা মিয়া (৩৪) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার উদাখালি ইউনিয়নের দণি কাঠুর গ্রামের আফতাব আলীর ছেলে। রেজা মিয়ার শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জানা যায়, রেজা মিয়া গত ২০১৮ সালের ১৫ নভেম্বরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে ৪র্থ শ্রেণি (ফায়ার ফাইটার) পদে চাকরিতে যোগদান করেন। বর্তমানে তিনি বগুড়ার আদম‌দি‌ঘি ফায়ার স্টেশনে চাকরি করছেন। সাম্প্রতিক সময়ে ভুয়া মুক্তিযোদ্ধার কোটা যাচাই-বাছাই শুরু হয়। এতে দেখা যায় ভুয়া মুক্তিযোদ্ধার কোটা দিয়ে দীর্ঘদিন থেকেই সরকারি চাকারি করে আসছেন রেজা।

সরেজমিনে গিয়ে জানা যায়, ফায়ার ফাইটার রেজা মিয়ার পরিবারের কেউ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। কিভাবে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে বা কোটায় চাকরি হয়েছে তা অনেকেরই অজানা। তবে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হওয়ায় পর থেকে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে কিভাবে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হলো তার। আর কোথায় বা পেলো এই সার্টিফিকেট।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে অনলাইনে প্রকাশিত তথ্য অনুযায়ী গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধার সংখ্যা ২৩২ জন। এই তালিকা মতে আফতাব আলীর ঠিকানা অনুযায়ী কোনো মুক্তিযোদ্ধার নাম পাওয়া যায় নাই।

তবে স্থানীয়রা জানান, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন রেজা মিয়া। সরকারের দেওয়া বেতনও উত্তোলন করছেন। অথচ তার পিতা আফতাব আলী মুক্তিযোদ্ধা নন। জাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও ঘুষ বাণিজ্যের মাধ্যমে চাকরি নিয়েছেন তিনি। চাকরি দেওয়ার সময় এজন্যই তো যাচাই-বাছাই করেনি কর্মকর্তারা। যেসব কর্মকর্তা দায় সারাভাবে এ রকম কর্মকাণ্ড করেছেন তাদের শাস্তি হওয়া দরকার।

এ বিষয়ে রেজা মিয়ার বড় ভাই খাজা মিয়া জানান, তার পরিবারের কেউই মুক্তিযোদ্ধা কখনই অংশগ্রহণ করেনি। চাকরি নেওয়ার সময় ভুল করে মুক্তিযোদ্ধা কোটা অপশনে টিক প্রদান করা হয়েছিল। এজন্য তার ভাইয়ের মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে। তবে সংশোধনের জন্য অফিসে তদবির চলছে। এসময় তার পিতা মো. আফতাব আলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অসুস্থতার কথা বলে দেখা করতে দেননি খাজা মিয়া। এমনকি রেজা মিয়ার সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগের একাধিকবার চেষ্টা করলে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দক্ষিণ কাঠুর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে চাকরি ও বেতন উত্তোলন করে আসছেন রেজা মিয়া। অথচ মেধাবীরা মেধা যাচাই করেও চাকরি পায় না। তার পিতা আফতাব আলী মুক্তিযোদ্ধা নন। অথচ জাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে চাকরি নেওয়ার সময়।

ফুলছড়ি উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়টিই কলঙ্কিত করেছে ভুয়া মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আফতাব আলী অংশ না নিয়ে কিভাবে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পায় তা আমার বোধগর্ম নয়। ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধার সংখ্যা ২৩২ জন। এই ২৩২ জনের তালিকার মধ্যে তার কোনো নাম নেই।

বগুড়া আদমদিঘি ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিব‌রিয়া জানান, গত ২০১৮ সালে চাকরিতে যোগদান করে রেজা মিয়া। ভুল করে মুক্তিযোদ্ধা অপশনে টিক মার্ক করার কোনো সম্ভাবনা নাই। সেই সঙ্গে রেজা‌ মিয়ার শিক্ষাগত যোগ্যতার ৮ম শ্রেণি এবং পিতার মুক্তিযোদ্ধার সনদের সব কাগজ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ আটটি দপ্তরে প্রেরণ করা হয়। এরপর যোগ্যতা ও মু‌ক্তি‌যোদ্ধা কোটার ভিত্তিতে চাকরি প্রদান করা হয়েছে। তবে পিতার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান করে চাকরি নিয়েছেন কিনা সেই বিষয়টি তি‌নি অবগত নন।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল বলেন, মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া কাগজপত্র দিয়ে ফায়ার ফাইটার পদে চাকরির বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত পূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আরএ

  • গাইবান্ধা
  • ভুয়া মুক্তিযোদ্ধা
এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
গাইবান্ধায় বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ  
প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধায় ইউপি সদস্যের বাড়িতে আগুন
গাইবান্ধায় ইউপি সদস্যের বাড়িতে আগুন
গাইবান্ধায় বন্যাদুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
গাইবান্ধায় বন্যাদুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।