দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সার্কিট হাউস রোডের গ্যালাক্সি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী সদর উপজেলার আমির মাহফুজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আমজাদ হোসেন, পৌরসভার আমির আজিজুর রহমান,অধ্যাপক মকবুল প্রমুখ।
সনাতন ধর্মালম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন শহর পূজা উদ্যাপন পরিষদের সেক্রেটারি রাজিব শাহা, ব্রাক্ষণপাড়ার ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসবের সাধারণ সম্পাদক রিপন ঘোষ, বিজয় দশমী সংঘের সাধারণ সম্পাদক দীপক বর্মণ ও মধ্যকান্দা পাড়া বাগবিতান ক্লাবের সভাপতি বিনয় ভূষণ সাহা।
এসময় বক্তারা শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে পূজা উদ্যাপন করতে কলসেন্টার স্থাপনসহ সার্বিক সহযোগিতা, সবার মধ্যে সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অ