দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ রেলওয়েকে যুগোপযোগী সংস্কারের মাধ্যমে যাত্রীবান্ধব ও দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। বুধবার (২ অক্টোবর) চট্টগ্রামের রেলওয়ের সিআরবিতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে এই দাবি জানান বক্তারা।
সমাবেশে বক্তারা বলেন, অকুতোভয় ছাত্র-ছাত্রীদের আত্মত্যাগ ও ইস্পাত কঠিন আন্দোলনে দেশ স্বৈরাচারমুক্ত হলেও বাংলাদেশ রেলওয়েতে এখনও সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি। রেলকে যাত্রীবিমুখ করার জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে স্বার্থান্বেষী মহল।
মো. মনিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবশে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল সিআরবি শাখার সাধারণ সম্পাদক আলী আফতাব মাহমুদ খান ও বীর মুক্তিযোদ্ধা আ.ন.ম পেয়ার আহাম্মদ ভূঁইয়া।
আরএ