দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ড. রাহাত হোসাইন ফয়সাল। তিনি বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অফিস আদেশে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি ধারা ৩৬ (২) এর ১৬ (১) অনুযায়ী শিক্ষকবৃন্দকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হলো। এছাড়া সহকারী প্রক্টর হিসেবে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তারকে দায়িত্ব প্রদান করা হলো।
আদেশে আরও বলা হয়, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। তবে যদি তারা একাধিক দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
অ