দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন প্রক্টর পদে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনকে এ দায়িত্ব দেয়া হয়। আগামী দুই বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। এই আদেশ সোমবার (১৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে এবং বিধি মোতাবেক তিনি সকল ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
এর আগে ২০১৯ সালের ২৯ মে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোস্তফা কামালকে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০২১ সালে ২৪ জুলাই তার মেয়াদ শেষ হয়ে গেলে পরদিন পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে প্রক্টর হিসেবে অনির্দিষ্টকালের জন্য দায়িত্ব পালন করতে বলা হয়। এরপর থেকে তিনি প্রক্টর হিসেবে দায়িত্বে ছিলেন।
এও