দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় স্থানীয় শহিদ মিনার থেকে এ বিক্ষোভ মিছিল করে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ থেকে ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানের শাস্তির দাবি করা হয়।
এর আগে বিকেল ৩টায় স্থানীয় শহিদ মিনারে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হয়। পরে সেখান থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক কামরুল ইসলাম, আল আমিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
কে