দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,আল্লাহর রহমতে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নেওয়ায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা জামায়াতের আয়োজনে রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিজয়ের অন্যতম দাবিদার। মহান আল্লাহ আমাদের মুক্ত বাতাসে ১৬ বছর পরে কথা বলার সুযোগ দিয়েছেন এজন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই।
এসময় বিগত আন্দোলনে যারা রক্ত দিয়েছে সেইসব শহিদদের স্বপ্নকে শক্তিতে পরিণত করে সকলকে সঙ্গে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
সাবেক এই সংসদ সদস্য বলেন, বিগত সময়ের সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালদেরকে চিহ্নিত করে অপসারণ এবং অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। সীমাহীন লুটপাটের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডবের মাধ্যমে আমাদের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা, তার বিচারের জন্য এখনো হৃদয় কাঁদে। আমরা এই হত্যার বিচার চাই।
নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোটে আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, মাগুরা জেলা আমির এম.বি বাকের, সাবেক নড়াইল জেলা আমির মাওলানা র্মিজা আশেকে এলাহি, সাবেক নড়াইল জেলা আমির মো. নূরুন্নবী জিহাদী, মাগুরা জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহম্মেদ বাচ্চু, নড়াইল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আইয়ুব হোসেন খান, জামায়াত নেতা অধ্যাপক আব্দুস সামাদ, আবুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।
একই স্থানে পরে নড়াইলের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশার সূধী জনদের নিয়ে সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যপক মিয়া গোলাম পরওয়ার।
কে