• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • কুমিল্লা
মুনিয়া হত্যাকাণ্ড

বসুন্ধরার আনভীরসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
বসুন্ধরার আনভীরসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুমিল্লা টাউন হল গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরার আনভীরসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুমিল্লা টাউন হল গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুলশানে মোশারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি আনভীরসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমিল্লা টাউন হল গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া বলেছেন, ‘২০২১ সালের ২৬ এপ্রিল আমার বোনকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়। বিগত সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। এখন সুযোগ এসেছে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাই। আইন উপদেষ্টা আসিফ নজরুল বিভিন্ন টকশোতে এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন। আশা করি, ন্যায় বিচার নিশ্চিতে তিনি শক্তিশালী ভূমিকা রাখবেন।’

তিনি আরও বলেন, ‘ফাঁকা চেকে টাকা উড়িয়ে সবাইকে ম্যানেজ করেছে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বারবার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও হত্যা মামলার আসামিকে একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি।’

তানিয়া বলেন, ‘আপনাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে। কেউ কেউ দাবি করেছেন, আমি টাকা খেয়ে আপোস করে ফেলেছি। আমি আপোস করিনি। আপোস করব না। বাংলাদেশের বিচার ব্যবস্থার যতদূর যাওয়া যায়, আমি ততদূর গিয়েছি। কিন্তু পিবিআই ভিত্তিহীন রিপোর্ট দেয়। নিম্ন আদালত প্রথমে ন্যায়ের পক্ষে থাকলেও পরে আমাদের মামলা খারিজ করে দেয়। তবে উচ্চ আদালত নিরাশ করেনি। মামলা এখন উচ্চ আদালতে।’

মানববন্ধনে আইনজীবী মানিক বলেন, ‘বিগত সরকার এই হত্যাকাণ্ড নিয়ে অনেক জল ঘোলা করেছে। আমরা হাল ছাড়িনি। মহামান্য হাইকোর্ট আমাদের আবেদন গ্রহণ করেছেন। সরকার পরিবর্তন হয়েছে। চিকন-মোটা, ধনী-গরিব বিবেচনায় আর বিচার হবে না। বিচার হবে ন্যায়ের ভিত্তিতে।’

আরও পড়ুন

ভাড়া বাড়িতে মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা 

বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, ‘বিগত চার বছর সারাদেশে মিছিল, মিটিং, মানববন্ধন করেছি। কিন্তু বিচার পাইনি। মুনিয়া বীর মুক্তিযোদ্ধার সন্তান। তারপরও আমরা ন্যায় বিচার পাইনি। সন্তান হত্যার বিচার না পাওয়ার জন্য মুনিয়ার বাবা মুক্তিযুদ্ধ করেননি। প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে মুনিয়া হত্যার কার্যকর বিচার দাবি করছি।’

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সাংবাদিক ওমর ফারুকী তাপস, এরশাদ মিয়া, জাকির আহমেদ, মনু মিয়া, সোবহান, রাশিদা বেগম, স্মৃতি আক্তার, শিউলি আক্তার, দেলোয়ারা বেগমসহ শতাধিক ছাত্র-জনতা।

অ

  • কুমিল্লা
  • মুনিয়া হত্যাকাণ্ড
  • আসামিদের গ্রেপ্তারের দাবি
  • মানববন্ধন
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় রোড সাইন এর দাবিতে অবস্থান কর্মসূচি
কুমিল্লায় রোড সাইন এর দাবিতে অবস্থান কর্মসূচি
কুমিল্লায় আগুনে পুড়ল শতাধিক দোকান
কুমিল্লায় আগুনে পুড়ল শতাধিক দোকান
প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।