দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আরেশদ পাগলার মাজার নামে পরিচিত নামে এক মাজার ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে স্থানীয় তৌহিদী জনতা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নের শফিকাজীর মোড়ের আরশেদ পাগলার মাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের শফি কাজীর মোড়ের আরশেদ পাগলার মাজারে দীর্ঘ দিন যাবত আশেকান ভক্তরা বিভিন্ন সময় পীর দাবি করা আরশেদকে সেজদা দিয়ে আসছিল। আরশেদকে সেজদা দেওয়ার কারণে ধর্মপ্রাণ মুসল্লিদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সেই ক্ষোভ থেকে শুক্রবার জুম্মা নামাজের পর বিক্ষুব্ধ ধর্মপ্রাণ তাওহীদি জনতা আরশেদ পাগলার মাজারে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে। তবে এতে কোনো হতা হতের খবর পাওয়া যায়নি।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আরশেদ পাগলার মাজারে তৌহিদী জনতা হামলা চালিয়ে ভাঙচুর করছে। এরপর মাজারে অগ্নিসংযোগ করা হয়েছে।
এফএইচ