দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে পোড়াবাড়ি এলাকায় শাহ ফশিহ উদ্দিনের মাজার ভেঙ্গে দিয়েছে মুসল্লীরা। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা পোড়াবাড়ি, আশেপাশের বেশ কয়েকটি মসজিদের মুসুল্লিরা ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মাজার ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এসময় বিভিন্ন স্থাপনা ও কবরস্থান বেকু দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে মাজারের আসবাবপত্র আগুনদিয়ে পুড়িয়ে দেয় মুসুল্লিরা।
সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে এসে পরিবেশ নিয়ন্ত্রণ আনে, পরে গাজীপুর জেলা প্রশাসকের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই মাজারের পীর খাদেম, এবং বিভিন্ন ভক্তরা মাজার থেকে পালিয়ে অন্যত্র চলে যায়।
অত্র এলাকার মুসুল্লিরা বলেন, এই মাজারে অসামাজিক কার্যকলাপ চলে এগুলোকে কোনভাবেই ইসলাম পছন্দ করে না। এইজন্যই এই মাজারকে আমরা এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য ভেঙ্গে দেওয়া হয়েছে।
এফএইচ