• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • চট্টগ্রাম
  • সীতাকুণ্ড
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ

‘বিকট আওয়াজ শুনলাম, আর কিছু বলতে পারব না’

দেশ টিভি ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতিদিনের মতো ভোর ৬টায় কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন সীতাকুণ্ডের বাসিন্দা আনোয়ার হোসেন। তবে, কাজে গিয়ে বাসায় আর ফিরতে পারেননি তিনি, ঠাঁই হয়েছে হাসপাতালে। দুর্ঘটনায় তার মুখ, দুই পায়ের উরু ও দুই হাত পুড়ে গেছে। একই সঙ্গে পুড়েছে শ্বাসনালীও। দগ্ধ হয়ে যন্ত্রণায় ছটফট করা ৩৯ বছর বয়সী আবুল কাশেমকে হাতপাখা দিয়ে বাতাস করছিলেন ছেলে মো. শাহীন। কাশেমের পুরো শরীর সাদা ব্যান্ডেজে মোড়ানো। গোঙানির মধ্যেই কিছু একটা বলতে চাচ্ছিলেন তিনি। কিন্তু বুঝতে না পেরে হতভম্ব শাহীন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের ১২ নম্বর বেডে চিকিৎসাধীন কাশেম চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হন।

কাশেমের ছেলে শাহীন বলেন, হঠাৎ দুপুরে একটি ফোন আসে। জানায়, বাবা দগ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এর পরপরই এখানে আসি। আমার বাবা প্রায় তিনমাস হলো এস এন করপোরেশন শিপইয়ার্ডে ফিডারম্যান হিসেবে কাজ করেন। সেখানে বিস্ফোরণ কীভাবে হলো- তা এখনো জানতে পারিনি। তিনি কথাও বলতে পারছেন না।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের তেঁতুলতলা এলাকার সমুদ্র উপকূলে এসএন করপোরেশন নামে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ১২ জন, যাদের মধ্যে ১১ জনেরই শ্বাসনালী পুড়ে গেছে। গুরুতর অবস্থা ৮ জনের। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকাতে পাঠানো হয়েছে।

জানা গেছে, দুটি কক্ষে মোট ১২ জন দগ্ধ শ্রমিককে চিকিৎসা দেওয়া হচ্ছে। চারপাশে রোগীদের গোঙানি আর আর্তনাদের শব্দ। বেশিরভাগেরই পুড়ে গেছে শ্বাসনালী। স্বজন-সহকর্মীদের চোখেমুখে ছিল চাপা আতঙ্ক, ছোটাছুটি করছেন এদিক-ওদিক। কেউ হাতপাখা আবার কেউ ছোট বৈদ্যুতিক ফ্যান নিয়ে দগ্ধ ব্যক্তিদের বেডের পাশে দাঁড়ানো।

দগ্ধ আহমেদ উল্লাহর পাশে গিয়ে তার স্ত্রী ভরসা দিয়ে বললেন, আল্লাহ্ সব ঠিক করে দেবেন। এরপরেই নিজের চোখের পানি সামলাতে না পেরে সরে গিয়ে দাঁড়ালেন বারান্দায়। তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করে বললেন, ভাই, শুধু দোয়া করেন। এরপর আবারও ভেঙে পড়েন কান্নায়। ১৪ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন আনোয়ার হোসেন। তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়।

খবর পেয়ে গ্রামের বাড়িতে ছটফট করছিলেন আনোয়ারের বৃদ্ধ মা। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে। আনোয়ারকে দেখভাল করছিলেন ছেলে বিল্লাল হোসেন, যিনি একই শিপইয়ার্ডে রাতের শিফটে কাজ করেন।

বিল্লাল হোসেন জানালেন, তার বাবাকে দাদির সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। যদিও বাবার কথা পুরোপুরি স্পষ্ট নয়। কথা বলার সময়েও যন্ত্রণায় কাঁতরাচ্ছিলেন, আর হাউমাউ করছিলেন।

বিল্লাল বলেন, আমি ওই শিপইয়ার্ডে নাইট ডিউটি করি; আর আব্বু দিনে কাজ করেন। আব্বু প্রায় তিনবছর ধরে ওখানে কাজ করেন। ঘটনার আগে আমি বাসায় ছিলাম। শিপইয়ার্ডের একজন ফোন করে দুর্ঘটনার বিষয়টি জানালে হাসপাতালে ছুটে আসি। এসে দেখি, আব্বুর মাথার চামড়া ও হাঁটু পুড়ে গেছে। যতদূর জানি ২০ থেকে ২৫ বছর আগে এমন একটা ঘটনা ঘটেছিল। সেবার একজন দগ্ধ হয়েছিলেন, যিনি এখনো এসএন করপোরেশনে কাজ করছেন। আমার জানামতে, আব্বু যে জাহাজে কাজ করেন, ওটা তেলের জাহাজ। আমিও আগে সেটিতে করেছিলাম।

শোয়া থেকে উঠে বসে ১১ নম্বর বেডে চিকিৎসাধীন শিপইয়ার্ডের নিরাপত্তা পরিদর্শক আল আমিন বারবার হাউ হাউ করে গোঙাচ্ছিলেন। বলেন, হঠাৎ বিকট আওয়াজ শুনলাম এরপর আর কিছু বলতে পারি না।

দগ্ধ আল আমিনকে পানি পান করাচ্ছেন তারই এক সহকর্মী ইমরান। আল আমিন শিপ ইয়ার্ডের নিরাপত্তা পরিদর্শক পদে কর্মরত।

ইমরান জানান, জাহাজ কাটার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। অদূরে অন্য কাজ করছিলেন তিনি। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান ও ছুটে গিয়ে দেখেন, অনেকে দগ্ধ হয়ে পড়ে রয়েছেন।

আরও পড়ুন

আন্দোলনে থানার পাশে কলেজছাত্রকে গুলি করে হত্যা, কনস্টেবল গ্রেপ্তার

‘যতই ষড়যন্ত্র হোক নিপীড়িত মানুষের পাশে থাকব’

৯ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন মো. রফিক। তিনি বিকট শব্দে কানে আঘাত পেয়েছেন। তিনি বলেন, হঠাৎ এই দুর্ঘটনা ঘটেছে। অনেক বিকট আওয়াজ হয়েছিল। ডান কানে ভালোভাবে শুনতে পাচ্ছি না।

চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. রায়হানুল কাদের বলেন, দুপুর ১টা নাগাদ মোট ১২ জন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়। প্রাইমারি এসেসমেন্ট করতে গিয়ে আমরা দেখতে পাই, সব রোগীরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত।

কে

  • বিস্ফোরণ
এ সম্পর্কিত আরও খবর
আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
টিনের কৌটা ভেবে পড়ে থাকা বোমায় লাথি, বিস্ফোরণে এলাকায় আতঙ্ক
টিনের কৌটা ভেবে পড়ে থাকা বোমায় লাথি, বিস্ফোরণে এলাকায় আতঙ্ক
কমিটি নিয়ে ঢাকা কলেজে ছাত্রদলের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ
কমিটি নিয়ে ঢাকা কলেজে ছাত্রদলের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৩
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।