দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা বলেছেন, আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিগত ১৬টি বছর নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছি।
তিনি বলেন, ৫০টির বেশী রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে আমাকে প্রতিনিয়ত বাড়ি ছাড়া করা হয়েছে। বাবা মায়ের সঙ্গে ঈদ করার সুযোগ হয়নি। তবুও আমি রাজপথ ছাড়িনি। এখন আবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তবে যতই ষড়যন্ত্র হোক দেশ ও দশের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করে রাজপথে থেকে গাজীপুর মহা নগরীর নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে থাকব।
আব্দুল হালিম মোল্লা আরও বলেন, কিছুদিন আগেও আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে-আমি নাকি ইউটা ফ্যাশনের ঝুট ব্যবসা দখল করতে গিয়েছিলাম। কিন্তু সেদিন ছিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমিসহ আমার সকল নেতাকর্মীরা সেদিন সকাল ৯টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারত করতে গিয়েছিলাম। যেই কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। তাই যারা এভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তাদেরকে আমি এসব থেকে বিরত থাকার অনুরোধ করছি।