দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারিতে বল তুলতে গিয়ে দুধকুমার নদে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর এক শিক্ষার্থীকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট সেতুর নিচে দুধকুমার নদে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১১ টার দিকে ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (ইংরেজি) হামিদুল ইসলামের ছেলে সিয়াম (১৩) ও ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি) মাসুদ আল করিমের ছেলে জাহিন (১৩) দুধকুমার নদের পাড়ে দুই বন্ধু ফুটবল খেলতে যায়। খেলার একপর্যায় তাদের বল নদের পানিতে গিয়ে পড়ে। সেই বল পানি থেকে তুলতে গিয়ে দু’জনেই নদের স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক চেষ্টার পর জাহিনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও সিয়ামকে খুঁজে পায়নি। স্থানীয় ডুবুরি দল প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সিয়ামকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কে