দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দে বালু-ভর্তি ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে আসিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ জানুয়ারি) এ ঘটনায় অজ্ঞাতনামা ঘাতক চালককে আসামি করে মামলা করেছেন নিহত শিশুর মা নাছিমা খাতুন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কয়েলগাঁতী গ্রামের বিভিন্ন বাড়িতে নির্মাণ কাজের জন্য পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার কালীগঞ্জ থেকে ট্রাকে বালু আনা হয়। রোববার বিকেলে বালু ফেলে খালি ট্রাক যাওয়ার পথে আসিফ ওই ট্রাকে উঠে পড়ে। একই ভাবে বালু ভর্তি করার পর বালুর ওপরে বসে বাড়ির দিকে আসতে থাকে আসিফ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েকগাঁতী পশ্চিমপাড়ায় ট্রাকটি পৌঁছালে বালু ভর্তি ট্রাকটি সড়কের নিচে খাদে উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে আসিফ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, বালু-ভর্তি ট্রাক উল্টে চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা চালককে আসামি করে মামলা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কে