দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল শহরের চারলেনের সড়ক উন্নিত করনের জন্য নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শহরের ভওয়াখালী, রুপগঞ্জ বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় খুলনা বিভাগীয় সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টেট ও আইন কর্মকর্তা মো: ইয়ানুর রহমান, নড়াইল সড়ক অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ আইন শৃংখলা রক্ষার দায়িত্ব পালন করেন।
নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, অবৈধ দখলদারদের কারনে সড়কের উন্নয়ন কাজ ব্যহত হচ্ছিল। দীর্ঘদিন ধরে তাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হলেও তারা কর্ণপাত করেনি। তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিয়েছে।
জানা গেছে, নড়াইল শহরের চারলের সড়ক উন্নয়নের জন্য প্রায় একশত আশি কোটি টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক নির্মান কাজ চলছে সেনাবাহিনীর তত্বাবধনে। অবৈধ দখলদারদের কারণে উন্নয়ন কাজ ব্যহত হচ্ছিল।
এফএইচ