দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপ-মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলনে নয়, শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলন ছিল সেই গজবের ওছিলা মাত্র।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে বিএনপির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণাসহ বীরের মযার্দা দেওয়া হবে।
এ সময় তিনি আগামী দুর্গা পূজায় আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই দিকে বিএনপির নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান।
হাতীবান্ধা উপজেলা বিএনপি’র আহবায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক মমিমুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসন, হাতীবান্ধা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।
এফএইচ