দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের ৫৬ নেতাকর্মীর নামে পেনাল কোড ও বিস্ফোরক আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সোহেল বাদী হয়ে পটুয়াখালীর মহিপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় শতাধিক অজ্ঞাত আসামি রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ৭ অক্টোবর কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা এবং পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত কুমার মুখার্জির নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডাররা বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট চালায়। এতে দেড় লক্ষ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং আসামিরা রঙিন টিভি, সিলিং ফ্যান, ষ্ট্যান্ড ফ্যান, মূল্যবান কাগজপত্র, আসবাবপত্রসহ আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। নগদ ৬০ হাজার টাকা ও চেয়ার টেবিল লুট করে। এসময় আসামিরা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর পর কুয়াকাটা পর্যটন এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বিএনপি'র নেতাকর্মীরা প্রাণ রক্ষায় দিকবিদিক ছুটতে থাকে। আসামিরা তৎকালীন সরকারি ক্ষমতাসীন দলের প্রভাবশালী হওয়ায় মামলা দায়ের করা তখন সম্ভব হয়নি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এফএইচ