দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ও মাদারপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমসহ অন্তত ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ সালাউদ্দিন। এর আগে রোববার রাতে মামলাটি গ্রহণ করা হয়। মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত যোগ দেয়। এ সময় গুলিতে নিহত হয় তাওহিদ। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এই বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তারা। এ ঘটনায় কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর-২ আসনের সাবেক সাংসদ শাজাহান খান, আরেক সাবেক সাংসদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীদের আসামি করা হয়। এতে অজ্ঞাত আসামি রয়েছে আরো ৫০০ থেকে ৭০০ মতো।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ সালাউদ্দিন বলেন, কামরুল হাসান নামে এক ব্যক্তি মামলাটি দিলে রোববার রাতে গ্রহণ করা হয়। এতে ৯০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭০০ মতো আসামি রয়েছে। এখন আইনগত যে ব্যবস্থা তা গ্রহণ করা হবে। মামলার বিষয়টি পুলিশের উর্ধ্বতন মহলও অবগতি রয়েছে। তবে মামলার বাদীর সঙ্গে যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা যায়নি।
এফএইচ