দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, এই বন্যা পরিকল্পিত, ভারত বাংলাদেশের মানুষের ওপর শত্রুতা করে বাঁধ খুলে দিয়েছে। তারা বাংলাদেশের বন্ধু না বরং শত্রু। তিনি বন্যার্তদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা ভয় পাবেন না দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী আপনাদের পাশে আছে।
রোববার (২৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়ায় ও বশিকপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট বুঝি। তারেক রহমান দেশের এই ক্লান্তিকালে দলের প্রতিটি নেতাকর্মীকে আপনাদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বন্যা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময় জাতীর সঙ্গে মিথ্যাচার করেছে। এ কারণে তারা পালিয়ে গেছে। কিন্তু ক্ষমতায় না থাকায় অবস্থায় বিএনপির কোনো নেতাকর্মী পালায়নি। আমরা সব সময় দেশের মানুষের পাশে ছিলাম। ভবিষ্যতে আমরা থাকবো।
বক্তব্য শেষে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় ও বৈষম্যরিরোধী আন্দোলনে নিহতদের স্বরণ এবং দুর্যোগের হাত থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি আজিম উদ্দিন সুমন, কেন্দ্রীয় যুবদল নেতা কামাল দাদা, লক্ষ্মীপুর জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন প্রমুখ।
আরএ