দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে কুমিল্লা জেলা। আর এই বন্যায় জেলার ১৪টি উপজেলার প্রায় ১১ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর এই পানিবন্দী মানুষরা খাবারের অভাবে রয়েছেন অনাহারে কিংবা অর্ধাহারে।
আর এই বন্যার্ত মানুষদের কথা চিন্তা করে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। রোববার (১ সেপ্টেম্বর) আদর্শ সদর উপজেলার সদর রসুলপুর এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ উদ্বোধন করেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিনী ও ব্যারিস্টার রফিকুল ইসলাম ফাউন্ডেশনের চেয়ারপারসন প্রফেসর ড. শাহিদা রফিক।
এসময় উদ্বোধনী বক্তব্যে ড. শাহিদা রফিক বলেন, বাংলাদেশের মানুষ সাহসী জনগণ। আর এই সাহস দিয়েই আপনারা এগিয়ে যাবেন। আজ আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছি। এই ত্রাণ ক্ষতির তুলনায় খুবই অল্প, তাও আপনাদের সঙ্গে একাত্মতা ও সহমর্মিতা প্রকাশের জন্য আমরা এখানে এসেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ সাহসী। এর প্রমাণ আমরা দ্বিতীয় স্বাধীনতাতেই দেখেছি। আমি ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। সবাই মানুষদের পাশে দাঁড়ান।
ত্রাণ বিতরণ কার্যক্রমে রফিকুল ইসলাম মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. মোকছেদুর রহমান আবিরের তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ফাউন্ডেশনের কো-চেয়ারপারসন মো. মাশরুর রফিক মিয়া, কো-চেয়ারপারসন ড. শাহপুর রফিক মিয়া, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম কাজলসহ বিএনপির বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, বন্যাকবলিতদের মাঝে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ হাজার ২শ’ বস্তা ত্রাণ বিতরণ করা হয়।