দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুন্সিগঞ্জের সিরাজদীখানে নাসির শেখ (৪৮) নামে এক মাছ চাষিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালামত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসির শেখ মালামত গ্রামের মৃত সামাদ শেখের ছেলে। পেশায় সে একজন মাছ ব্যবসায়ী।
জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে মালামত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান রাজিব জানান, হাসপাতলে আনার আগেই সে মারা গেছে। তার গলায় গুলির চিহ্ন রয়েছে বলে তিনি জানান।
নিহতের ভাই সেলিম শেখ জানান, জমি নিয়ে বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে নুরু শেখের দুই ছেলে বাবু (২৭) ও নয়ন (২২) আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।
সিরাজদীখান থানার ওসি মুজাহিদুল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরএ