দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পুলিশ সুপার মো. মনজুর রহমান।
শনিবার (২৪ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়গ্রহণকারী বন্যার্ত মানুষের মাঝে শুকনা খাদ্যসামগ্রী, খাবার স্যালাইন, মোমবাতি ও দিয়াশলাই বিতরণ করা হয়।
এসময় পুলিশ সুপার মো. মনজুর রহমান বলেন, ‘যেকোনো দুর্যোগে মৌলভীবাজার জেলা পুলিশ মানুষের সেবায় পাশে আছে। আমি বিশ্বাস করি, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একসাথে কাজ করলে আমরা সহজে এই দুর্যোগ মোকাবেলা করতে পারব। দেশের এই ক্রান্তিলগ্নে আমি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ইতোমধ্যে মৌলভীবাজার জেলা পুলিশ বন্যায় জরুরি যোগাযোগের জন্য একটি হটলাইন নাম্বার চালু করেছে। প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এর পাশাপাশি জেলা পুলিশের হট লাইন (০১৩২০-১২০৬৯৮) নাম্বারে যোগাযোগ করা যাবে।
ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল প্রমুখ।
অ