• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন বুবলী

বিনোদন ডেস্ক
  ৩০ আগস্ট ২০২৪, ১৮:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলা। বন্যার পানিতে প্রায় ৫৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। এ ঘটনায় এসব জেলাগুলোতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বন্যাদুর্গতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও উদ্ধারে কাজ করছে। পিছিয়ে নেই চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও। যে যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

নোয়াখালীর মেয়ে চিত্রনায়িকা শবনম বুবলী এবার ত্রাণসামগ্রী নিয়ে ছুটে গেছেন নিজের এলাকায়। কবে গেছেন সে ব্যাপারে কিছু না বললেও ফেসবুক পোস্টে দুর্গত পরিবারের পাশে থাকার খবরটি জানিয়েছেন তিনি। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় যান অভিনেত্রী।

সম্প্রতি ত্রাণসামগ্রী বিতরণের একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে খবরটি জানান বুবলী। যার যার অবস্থান থেকে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধও করেন এই নায়িকা।

১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিও পোস্ট করা স্থিরচিত্রের ক্যাপশনে বুবলী লিখেছেন, "বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে।"

অভিনেত্রী শেষাংশে বলেন, "কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করবো বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।"

এদিকে কমেন্ট বক্সে বুবলীর এ কাজের প্রশংসা করছেন অনেকে। কেউ লিখেছেন, বারবার ভিডিওটা দেখলাম, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বুদ্ধিমানের কাজ যাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে তাদের ছবি বা ভিডিও করা হয়নি। সত্যি তো তারা তো ভিখারি নয় তারা পরিস্থিতির শিকার বিপদগ্রস্ত, তাদেরকে সম্মান এবং সহানুভূতি দেখানোটাই আমাদের কর্তব্য। সেলফি তুলে কিংবা ভিডিও করে অসম্মান করা নয়। আশা করি এই ভিডিওটা দেখার পরে অনেকেই তাদের চিন্তা-ভাবনা গুলোর পরিবর্তন করবেন।

আবার এমন অনেকে আছেন যারা বুবলীকে অপছন্দ করতেন তারাও এখন পছন্দ করতে শুরু করেছেন। একজন লিখেছেন, আমি আপনাকে অনেক অপছন্দ করতাম, তবে এখন অনেক সম্মান বেড়ে গেল আপনার জন্য, এই ভাবে দেশের পাশে থাকেন। অন্যদিকে কেউ কেউ আবার কোথায় কোথায় ত্রাণ লাগবে এমন তথ্যও দিচ্ছেন অভিনেত্রীকে।

আরও পড়ুন

বন্যার্তদের পাশে আরশ-তিশা সঙ্গে আছেন নিশো-মেহজাবীন

চলচ্চিত্রে আট বছরের অভিনয়জীবন পার হতে চলছে শবনম বুবলীর। শামীম আহমেদ পরিচালিত ‘বসগিরি’ সিনেমা দিয়ে শাকিব খানের সঙ্গে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর থেকে সমানতালে কাজ করছেন। শাকিবের সঙ্গে ডজনখানেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ে আসার আগে বুবলী একটি বেসরকারি টেলিভিশনে সংবাদপাঠকের কাজ করতেন। তারও আগে বেসরকারি একটি বিমান সংস্থায় কেবিন ক্রু হিসেবেও কয়েক বছর কাজ করেছেন এই অভিনেত্রী।

এস

  • ভয়াবহ বন্যা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত
  • ত্রাণ বিতরণ
  • শবনম বুবলী
  • বিনোদন
এ সম্পর্কিত আরও খবর
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
‘বাংলাদেশকে আমি দ্বিতীয় বাড়ি মনে করি’
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
মারা গেছেন দেশের খ্যাতনামা পরিচালক
আবারও গ্রেপ্তার হবেন আল্লু অর্জুন?
আবারও গ্রেপ্তার হবেন আল্লু অর্জুন?
বিজয় দিবসের শুভেচ্ছা জানালো অপু-বুবলীর ছেলে
বিজয় দিবসের শুভেচ্ছা জানালো অপু-বুবলীর ছেলে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।