দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর নামে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মাদারীপুরের কালকিনিতে বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুকের নেতৃত্বে কালকিনি থানা মোড় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিএনপিসহ গণতান্ত্রিক দল সংগ্রাম করেছে। ইতোমধ্যে বিএনপির ৫ থেকে ৬ শত লোককে গুম করা হয়েছে। বাবা তার সন্তানকে পায়নি, সন্তান তার বাবাকে পায়নি। এই শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশ আজ মুক্ত।’
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারি, সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান তোতা, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন ফকির লিটন, উপজেলা বিএনপির নেতা শহীদ খান, সাবেক যুবদল নেতা মাসুদ রানা দুলাল, বিএনপি নেতা রুকুজ্জামান রতন, জেলা যুবদল নেতা কামাল হোসেন, রাজৈর পৌরসভা বিএনপির সদস্য সচিব শেখ জাকির হোসেন, কালকিনি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইকরামুল ইসলাম লিটন, উপজেলা যুবদল নেতা শাহিন মৃধাসহ অনেকে।
অ