• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • রাঙ্গামাটি

চতুর্থবাবের মতো বন্যায় আক্রান্ত বাঘাইছড়ি

রাঙামাটি প্রতিনিধি
  ২২ আগস্ট ২০২৪, ০৮:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

টানা পাঁচ দিনের অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মাত্র ১৮ দিনের ব্যবধানে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চতুর্থবারের মতো বন্যায় প্লাবিত হয়েছে বাঘাইছড়ি পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল থেকে উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট-মাচালং সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সাজেকে যাতায়াতের একমাত্র সড়কটি ডুবে যাওয়ায় পানি না কমা পর্যন্ত আটকা থাকবেন সেখানে বেড়াতে আসা দুই শতাধিক পর্যটক। একই সঙ্গে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা ও বাঘাইছড়ি উপজেলা সড়ক প্লাবিত হওয়ায় বাঘাইছড়ির সঙ্গে সড়ক পথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ভারি বর্ষণের কারণে মঙ্গলবার দুপুর থেকে কাচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে এবং মঙ্গলবার দিবাগত রাত থেকে উপজেলার রূপকারি ইউনিয়ন, বঙ্গলতলী ইউনিয়ন, সাজেক ইউনিয়ন, মারিশ্যা ইউনিয়ন, বাঘাইছড়ি ইউনিয়ন, খেদারমারা ইউনিয়নের নিম্নাঞ্চলসহ পৌরসভার পুরাতন মারিশ্যা, মাস্টার পাড়া, ঢেবার পাড়া, মধ্যমপাড়া, পশ্চিম মুসলিম ব্লক, কলেজ পাড়া, মুসলিম ব্লক, মাদরাসা পাড়া, হাজি পাড়া, বাবু পাড়া, এফ ব্লক, কাচালং বাজার, বটতলী, লাইল্যা ঘোনাসহ ২০টিরও অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

এ বছর ঘূর্ণিঝড় রিমেল ও মৌসুমি প্রভাবে সৃষ্ট মাঝারি থেকে ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চলগুলো এবারসহ চার দফায় প্লাবিত হয়েছে। এতে ভোগান্তির শিকার হাজার হাজার মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, আবহাওয়া পরিস্থিতি উন্নত না হলে যেভাবে পাহাড়ি ঢলের পানি আসতে শুরু করছে তাতে গোটা বাঘাইছড়ি উপজেলা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা বিগত দিনের বন্যার ভয়াবহতাকে ছাড়িয়ে যাবে। গরু-ছাগল, হাস-মুরগি, শিশু, বৃদ্ধা ও রোগীদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে বন্যাকবলিতরা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, চার দফায় বন্যাকবলিত বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল। ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, ইতোমধ্যে লোকজন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পানিবন্দি লোকজনদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলা চলতি বছরে এখন পর্যন্ত চারবার বন্যার কবলে পড়ে। যার মধ্যে গত মে মাসে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারি বৃষ্টিপাতে কাচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রথমবার এই অঞ্চলের মানুষ বন্যার মুখোমুখি হয়। এর পর জুন মাসের শেষের দিকেও একবার বন্যা পরিস্থিতির তৈরি হয়। জুলাই মাসের প্রথম দিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আবারও কয়েকটি গ্রাম প্লাবিত হয় বন্যার পানিতে। সর্বশেষ আগস্ট মাসে আবারও বন্যাকবলিত হলো এই উপজেলা।

আরএ

  • বন্যা
  • ভোগান্তি
  • রাঙামটি
এ সম্পর্কিত আরও খবর
গাইবান্ধায় বন্যাদুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
গাইবান্ধায় বন্যাদুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
বন্যায় ১৫ কোটি টাকার ক্ষতি, শ্রমিকের জীবিকা নিয়ে শংকা
বন্যায় ১৫ কোটি টাকার ক্ষতি, শ্রমিকের জীবিকা নিয়ে শংকা
বেতন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
বেতন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
মামলা বাণিজ্যে ভোগান্তিতে সাধারণ মানুষ
মামলা বাণিজ্যে ভোগান্তিতে সাধারণ মানুষ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।