• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • কুষ্টিয়া
  • দৌলতপুর

কুষ্টিয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী বিক্ষোভ, তিন বাড়িতে ভাঙচুর লুটপাট

নাহিদ হাসান তিতাস, কুষ্টিয়া
  ২১ আগস্ট ২০২৪, ২০:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
কুষ্টিয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী বিক্ষোভ
কুষ্টিয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী বিক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুরে ১৭ দফা দাবিতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ সময় আন্দোলনে যোগ দেওয়া কিছু ছাত্র ও যুবক বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বাড়িসহ তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার হোসেনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে। তবে বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক নিজেদের স্বার্থ হাসিলের জন্য সাধারণ শিক্ষার্থীদের উস্কানি দিয়ে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বলে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনদিন আগে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিগত ১০ বছরের আয় ব্যয়ের হিসাব প্রদান, প্রধান সহকারী প্রধান শিক্ষক নিয়োগ, বেতনসহ বিভিন্ন ফিস কমানো, বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ ১৭ দফা দাবি জানান প্রধান শিক্ষক রেজাউল করিমের কাছে। প্রধান শিক্ষক পর্যায়ক্রমে এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যান।

বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা আবারও সংঘটিত হয়ে বিদ্যালয় আসেন। এ সময় তারা তাৎক্ষণিক তাদের দাবি পূরণের জন্য চাপ দেন। পাশাপাশি তারা প্রধান শিক্ষকের পদত্যাগও দাবি করেন। পরে শিক্ষার্থীরা হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া প্রাণপুর সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বহিরাগতরা শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে তাদের অভিযোগ। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় বলে তারা জানায়।

একপর্যায়ে প্রধান শিক্ষক রেজাউল করিম তার দ্বিতীয় স্ত্রী হিসনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানু ও স্থানীয় মাংস ব্যবসায়ী হাসেম আলীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় কিছু শিক্ষার্থী ও স্থানীয় জনতা। বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী উম্মে সুরাইয়া উষ্ণ জানায়, বিদ্যালয়ের বড় ভাইয়েরা ১৭ দফা দাবি বাস্তবায়নে হেড স্যারকে তিন দিনের সময় দিয়েছিল। হেডস্যার দাবি পূরণ না করায় তারা আন্দোলন করে। তবে সে স্বীকার করে যে তিনদিনে এসব দাবি পূরণ করা সম্ভব না। তার দাবি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান সেন্টু ও আবু হাসান দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে প্রাইভেট পড়ান। হেড স্যার তাদের বিদ্যালয়ের প্রাইভেট পড়াতে তাদের নিষেধ করেছিলেন। এ কারণে রাগান্বিত হয়ে ওই দুই শিক্ষক তাদের বিদ্যালয়ের বড় ভাইদের উস্কানি দিয়ে আন্দোলনে নামায় বলে দাবি করে এ শিক্ষার্থী।

এদিকে বাড়িঘরে হামলা ও লুটপাটে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলের কর্মীরা অংশ নেয় বলে স্থানীয়দের দাবি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম জানান, আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে সব মেনে নিয়েছিলাম। তবে তারা যেসব দাবি করেছে তা তাৎক্ষণিকভাবে মিটানো সম্ভব নয়। তার জন্য সময় প্রয়োজন। তার দাবি উদ্ভূত পরিস্থিতির পেছনে বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষকের হাত রয়েছে। ওই দুই শিক্ষককে বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো থেকে বিরত থাকতে বলায় তারা আমার উপর প্রতিশোধ নিতে ছাত্রদের খেপিয়ে তোলে। আমার বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে আমার স্ত্রীর বাড়িতেও একই অবস্থা এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এদিকে বিকেল চারটার দিকে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ ঘটনা স্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের নিবৃত্ত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আজ বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালনা পরিষদের সদস্যসহ সব পক্ষের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হবে।

এফএইচ

  • মাধ্যমিক বিদ্যালয়
  • শিক্ষার্থী
  • বিক্ষোভ কর্মসূচি
এ সম্পর্কিত আরও খবর
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে সনদপত্র প্রদান অনুষ্ঠিত
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে সনদপত্র প্রদান অনুষ্ঠিত
নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়
নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়
পটুয়াখালীতে অটোরিকশা উল্টে শিক্ষার্থীর মৃত্যু 
পটুয়াখালীতে অটোরিকশা উল্টে শিক্ষার্থীর মৃত্যু 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।