দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজিবপুরে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দক্ষিণ চর সাজাই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা শিশুরা হলো—কামরুল হাসান (২) ও হোসাইন (৩)। তারা দুইজন আপন চাচাতো ভাই এবং ওই গ্রামের আব্দুল আলিম ও নুরনবীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম।
স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির উঠানে নিহত শিশু দুটি খেলতে ছিল। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। পরে পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেয়ে ডোবার পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাদের মরদেহ উদ্ধার করেন।
রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছি। এ বিষয়ে আলাদা আলাদা অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।
কে